খুলনার রূপসা উপজেলায় আঠারোবাঁকী নদীর পাড় থেকে গুলির চিহ্নসহ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুজন হলেন সোহাগ ও রেজাউল করিম।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার আঠারোবাঁকী নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে নদীতে ভাটার কারণে পানির স্তর কমে গেলে একই স্থানে আরও একটি মরদেহ দেখতে পান তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
নিহত সোহাগ উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা। তিনি জেলখানা ঘাটে মাঝি হিসেবে কাজ করতেন। পুলিশ জানিয়েছে, তিনি বি-কোম্পানি নামে একটি সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। অপর নিহত রেজাউল করিমের বাড়ি সিংহের চর এলাকায়।
বিজ্ঞাপন
আর্টিকেল মধ্যবর্তী বিজ্ঞাপন
পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করছেন পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।





