শেরপুরের মানবিক কন্যা ও রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়ার ৮৪তম জন্মদিন উপলক্ষে গতকাল ২৩ সেপ্টেম্বর ২০২৬ নানা মানবিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
চৈতনখিলা বটতলা বাজারে অবস্থিত তাহমিনা আলাল টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল স্বেচ্ছায় রক্তদান, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ বিতরণ এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জন্মদিন উপলক্ষে আয়োজন করা এসব কর্মসূচির মাধ্যমে রক্তদান ও মানবিক কার্যক্রমে মানুষকে উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আর্টিকেল মধ্যবর্তী বিজ্ঞাপন
কর্মসূচিগুলো পরিচালনা করে রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন।





