বয়োবৃদ্ধ সজু শেখ ও তার অসুস্থ স্ত্রী নুরজাহান বেগমের অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে তাদের পাশে দাঁড়িয়েছে শেরপুর জেলা প্রশাসন।
আজ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন তাদের দেখতে উপস্থিত হন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় জেলা প্রশাসক তাদের জন্য শুভেচ্ছা উপহার নিয়ে যান এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য #আবেদীন_হাসপাতাল, শেরপুর এ ভর্তির ব্যবস্থা করেন। উক্ত দম্পতির দুজনেই বর্তমানে #বয়ষ্ক_ভাতা পাচ্ছেন। এ সাথে তাদের অন্যান্য বিষয়ে সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
বিশেষভাবে কয়েকদিন আগেই জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে তাদের খাদ্য, আর্থিক সহায়তাসহ অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হয়েছিল।
বিজ্ঞাপন
আর্টিকেল মধ্যবর্তী বিজ্ঞাপন
তাদের পাশে জেলা প্রশাসন সবসময় থাকবে এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের অন্যতম অঙ্গীকার।





