শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাসের পূর্ব গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।