আনা ইউরেনিয়ামের বিশেষ চালান ঢাকায় পৌঁছানোর পর শনিবার (৩ অক্টোবর) রূপপুরের উদ্দেশে নেওয়া হচ্ছে।
শুক্রবার (২ অক্টোবর) রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা চালানটি গ্রহণ করেন।
শনিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তাব্যবস্থায় ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা করে। বিভিন্ন প্রতিবেদনে সকাল সোয়া ৭টার দিকে তিনটি লরিতে করে চালানটি নেওয়ার কথা জানানো হয়েছে।
বিজ্ঞাপন
আর্টিকেল মধ্যবর্তী বিজ্ঞাপন
এ চালানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সরবরাহ কর্মসূচির অংশ। রাশিয়া থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত একাধিক চালানে পারমাণবিক জ্বালানি আসার কথা রয়েছে।





