জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে মোট সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-বিমানবন্দরের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি বাগধানী ফিডারের আওতাধীন বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কাটার জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত মোট সাড়ে ৩ ঘণ্টা দৌলতপুর, দুয়ারি, কুমড়াপুকুর, বাগসারা ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
আর্টিকেল মধ্যবর্তী বিজ্ঞাপন
এ ছাড়া একই কাজের জন্য সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা তেঘর থেকে বাগধানী এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।





