শেরপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন Jahangirnagar University Alumni Sherpur (JUAS)-এর উদ্যোগে আগামী ২১ সেপ্টেম্বর, সোমবার সন্ধ্যা ৭টায় জাবিয়ানদের মিলনমেলা অনুষ্ঠিত হবে।

শেরপুরের দ্যা বাইটস রেস্তোরায় এ মিলনমেলার আয়োজন করা হয়েছে। আয়োজক কমিটির সমন্বয়ক আনোয়ারুল হক এর পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা, জ্ঞানচর্চা, সামাজিক কল্যাণ ও শেরপুরের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শেরপুর (জুয়াস) এর কো-অর্ডিনেটর তোফাজ্জল এইচ শিহাব বলেন, "শেরপুরের প্রাকৃতিক সৌন্দর্যের মতোই পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে শেরপুরস্থ জাবিয়ানরা একসঙ্গে কাজ করতে চাই। শেরপুর আমাদের কাছে গর্ব, ভালোবাসা ও দায়িত্বের জায়গা।"

অনুষ্ঠানে শেরপুরস্থ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও জাবিয়ান পরিবারের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থেকে জাবিয়ান বন্ধন সুদৃঢ় করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানিয়েছেন ।