রাজধানীর শনির আখড়ায় দোকানে ঢুকে মো. আসলাম খান (৪০) নামে এক ব্যবসায়ীকে গুলি করার ঘটনা ঘটেছে। ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার রাত সাড়ে ৮টার দিকে জিয়া স্মরণী রোডে রয়্যাল হাসপাতালের সামনে অবস্থিত ‘লাকি ক্রোকারিজ’ দোকানে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক দোকানে প্রবেশ করে আসলাম খানকে লক্ষ্য করে গুলি চালান। এ সময় আত্মরক্ষার চেষ্টা হিসেবে আসলাম দোকানের কুকারিজ সামগ্রী হামলাকারীর দিকে ছুড়ে মারেন।
গুলিতে আসলামের বাম পায়ের হাঁটুর নিচে এবং কপালের ডান পাশে আঘাত লাগে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
আর্টিকেল মধ্যবর্তী বিজ্ঞাপন
আসলাম খান ওই দোকানের মালিক। তিনি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গেও জড়িত বলে জানা গেছে।
ঘটনার পর পালানোর সময় স্থানীয় লোকজন মনজুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী জানান, শনির আখড়ায় গুলির ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

.jpg&w=3840&q=75)



